ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নরসিংদীর শিবপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক...ইসরাত জাহান কেয়া

ওমর ফারুক রনি, মাধবী নরসিংদী

প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০৯:০০ পিএম
নরসিংদীর শিবপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক...ইসরাত জাহান কেয়া

নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া অদ্য ২৯ জুন মঙ্গলবার দুপুরে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার এর নতুন ভবন অফিস কার্যালয় উদ্বোধন করেন,।

এছাড়া ও তিনি শিবপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও শিবপুর মডেল থানা পরিদর্শন করেন।

পরিদর্শনের পর তিনি শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে শিবপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি, মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন,বর্তমান সরকার জনগণের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

এ জন্য সরকারি কর্মকর্তা,কর্মচারীদের অবশ্যই অফিস সময়সূচি মেনে দায়িত্ব পালন করতে হবে।

কেউ অকারণে কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবেন না। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহিম,জেলা প্রশাসক কার্যালয় এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া,উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম,কে এম আবু রায়হান উপজেলা সমাজসেবা অফিসার, মোঃ আব্দুল বাছেদ সহকারী প্রকৌশলী, কবির উদ্দিন আহমেদ প্রশাসনিক কর্মকর্তা, রওনক জাহান রনি প্রশাসনিক কর্মকর্তা, অনুপম দাস প্রদান সরকারি কাম হিসাব রক্ষক,‌ মোহাম্মদ আকতার হোসেন সার্ভেয়ার ,এ বি এম আক্তারুজ্জামান , জয়দেব চন্দ্র সূত্রধর সুশান্ত চন্দ্র সাহা ও মনিরুজ্জামান অফিস সহকারি,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসক আরো বলেন, সরকারি চাকরিজীবীদের সময়মতো অফিসে উপস্থিত থেকে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।

সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে আন্তরিক থাকতে হবে। পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি।

পরে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার এর নতুন অফিস কার্যালয় উদ্বোধন করেন।

একই সাথে তিনি কৃষকদের মাঝে কৃষি উপকরণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী,নারীদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন।

এছাড়াও শিবপুর উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করুন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)