Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
পরিবেশ মন্ত্রীর নির্দেশে অভিযান

পিরোজপুর বিপন্ন প্রজাতির করাত মাছ ১৫০ কেজি মাংস উদ্ধার করে ঢাকায় প্রেরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২ এপ্রিল,২০২৬, ১১:২৬ পিএম
পিরোজপুর বিপন্ন প্রজাতির করাত মাছ ১৫০ কেজি মাংস  উদ্ধার করে ঢাকায় প্রেরণ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে বিপন্ন প্রজাতির করাত মাছ (Largetooth Sawfish) এর করাত ও প্রায় ১৫০ কেজি মাংস উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার ০১ এপ্রিল মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বন্দরবাজারে সামাজিক বন বিভাগ, বাগেরহাট, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে মাছ ব্যবসায়ী ও আড়তদারদের বন্যপ্রাণী শিকার, হত্যা, ক্রয়-বিক্রয়ে শাস্তির বিষয়ে সতর্ক করা হয় এবং বন্য ও বিপন্ন প্রজাতির প্রাণী সংরক্ষণে সকলের সহযোগিতা কামনা করা হয়।

উদ্ধারকৃত করাত ও ২-৩ কেজি হাড়সহ মাংসের নমুনা সংগ্রহ করে বাকি অংশ মঠবাড়িয়া থানা সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড চত্বরে মাটিচাপা দেওয়া হয়।

নমুনা গুলো গতকাল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার প্রতিনিধির মাধ্যমে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)