এম এ মাইকেল পিরোজপুর থেকে ফিরে
ঐক্যবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে কোনো শক্তি বা গোষ্ঠী পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক দানবীর শিক্ষাঅনুরাগী কর্মীবান্ধব নেতা মাহমুদ হোসেন।
বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছর'র নিপীড়ন দুঃশাসন'র সময় ভান্ডারিয়া উপজেলা,কাউখালী উপজেলা নেছারাবাদ উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিপদে একমাত্র আশ্রয়স্থল মাহমুদ হোসেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন'র লক্ষ্যে ভান্ডারিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাহমুদ হোসেন বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেকেই মাঠে কাজ করছেন—এটি জাতীয়তাবাদী দল বিএনপির জন্য ইতিবাচক বিষয়। কিন্তু কিছু নেতাকর্মী ঈর্ষা ও বিভাজনের রাজনীতি করছেন,যা দলকে দুর্বল করছে। একে অপরের বিরুদ্ধে অপপ্রচার চালানো মানে নিজের দলের শক্তিকে ক্ষয় করা।
দলের শক্তি হলো ঐক্যে—এই ঐক্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। তিনি আরও বলেন, পিরোজপুর - ০২ ভান্ডারিয়া,কাউখালী নেছারাবাদ আসনে যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী,তারা সবাই ধানের শীষের কর্মী,কেউ ভিন্ন প্রতীকের নয়।
তাই ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ বিএনপি থাকলে কোনো দল,গোষ্ঠী বা ষড়যন্ত্রই আমাদের পরাজিত করতে পারবে না। ৩১ দফা বাস্তবায়ন'র লক্ষ্যে ভান্ডারিয়া উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মৎস্যজীবী দল ও জাতীয়তাবাদী পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন,ভান্ডারিয়া উপজেলা,কাউখালী উপজেলা,নেছারাবাদ উপজেলা বিএনপি এখন অতীতের চেয়ে অনেক বেশি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ।
আগামী আন্দোলন ও নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পিরোজপুর-২ আসন'র (ভান্ডারিয়া কাউখালী নেছারাবাদ) জাতীয়তাবাদী দল বিএনপিরঅঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিটি কর্মী সর্বদা প্রস্তুত.