Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আর্জেন্টিনা জার্সিধারীদের চিকিৎসা ফি ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা

প্রকাশ : শুক্রবার, ৫ জুন,২০২৬, ১১:১৩ পিএম
আর্জেন্টিনা জার্সিধারীদের চিকিৎসা ফি ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন দেশে-বিদেশে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস বাড়ছে, তখন ফুটবলপ্রেমকে ভিন্নভাবে উদযাপন করে আলোচনায় এসেছেন পটুয়াখালীর এক চিকিৎসক।

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থনে তিনি ঘোষণা দিয়েছেন, জার্সি পরে তার চেম্বারে গেলে রোগীরা চিকিৎসা ফিতে বিশেষ ছাড় পাবেন।

বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান।

তিনি জানান, বিশ্বকাপ চলাকালীন সময় আর্জেন্টিনার জার্সি পরে তার চেম্বারে এলে রোগীদের ভিজিট ফিতে ৫০ শতাংশ ছাড় দেয়া হবে।

ঘোষণা অনুযায়ী, পটুয়াখালী শহরের কাজীপাড়ায় অবস্থিত গ্রিনভিউ হাসপাতালে তার চেম্বারে নিয়মিত ৬০০ টাকা ভিজিট ফি নেওয়া হয়।

তবে আর্জেন্টিনার জার্সি পরিহিত রোগীদের ক্ষেত্রে তা কমিয়ে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ডা. হাবিবুর রহমান বলেন, তিনি দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপ ঘিরে ফুটবল উন্মাদনা সাধারণ মানুষের মধ্যে আনন্দের আবহ তৈরি করে, আর সেই অনুভূতিকে রোগীদের সঙ্গে ভাগ করে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এটি কোনো ধরনের প্রচারণা নয়, বরং ফুটবলপ্রেমীদের প্রতি একটি শুভেচ্ছা।

চিকিৎসাসেবার মান বা নিয়মিত কার্যক্রম এতে কোনোভাবেই ব্যাহত হবে না, বরং রোগীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি করবে।

ফেসবুকে ঘোষণাটি প্রকাশের পর বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে বিশ্বকাপকে ঘিরে ইতিবাচক ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন।

আবার কেউ কেউ বলছেন, চিকিৎসাসেবার সঙ্গে ক্রীড়া-উৎসবের এমন সংযোগ সাধারণ মানুষের কাছে ভিন্ন ধরনের আনন্দ তৈরি করছে।

বিশ্বকাপ উন্মাদনার মধ্যে এই ঘোষণা এখন স্থানীয় পর্যায় ছাড়িয়ে অনলাইন আলোচনাতেও জায়গা করে নিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)