ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নিয়ন্ত্রনহীন আইনশৃঙ্খলা,অকার্যকর স্বরাষ্ট্র মন্ত্রণালয়...জামায়েত ইসলাম আমির ● গোপনে নিজের গার্মেন্টসে আসেন শামীম ওসমানের ভাই, গ্রেফতারে ডিবির অভিযান ● নারায়ণগঞ্জ বন্দরে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ, অভিযুক্তদের ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম ● দায়িত্ব ছাড়ার আগে আরও একটি দেশে অভিযান চালানোর ইচ্ছা....ট্রাম্পের ● হাদি হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার দাবি ইনকিলাব মঞ্চের ● গাজা, ইয়াবা,ও সাজাপ্রাপ্ত, পরয়োনাভূক্ত আসামি সহ ৩৬ জন গ্ৰেফতার ● বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, প্রথম দিনের কার্যক্রম ● ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে...আবদুস সালাম ● কায়েমপুর কাঁচা বাজারে চাঁদাবাজির অভিযোগ,ব্যবসায়ীদের পাশে এনসিপি নেতা রাকিব ● শেখ হাসিনাকে পাঠানোর জন্য বাংলাদেশের সামরিক বিমান চায় ভারত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাংলা সাহিত্যে অনন্য কথাশিল্পী

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ১০:৪৩ এ এম
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ

আজ ১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন।

এ উপলক্ষে গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় তাঁর হাতে গড়া নুহাশ পল্লীতে নানা আয়োজন করা হয়েছে।

হুমায়ূন আহমেদ ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা।

বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্যে তাঁর অবদান অসামান্য।

উপন্যাসের চরিত্র, নাটকের সংলাপ, চলচ্চিত্রের গল্প কিংবা গানের কথা—সবখানেই তিনি তৈরি করেছেন নিজস্ব এক জগৎ।

মৃত্যুর ১৪ বছর পরও তাঁর সৃষ্টিকর্মের প্রতি পাঠকের ভালোবাসা একটুও কমেনি।

৭৮ বছর আগে আজকের এই দিনে (১৩ নভেম্বর) পৃথিবীতে এসেছিলেন তিনি। জন্মদিন উপলক্ষে তাঁর জন্মভূমি নেত্রকোনার সদর ও কেন্দুয়া উপজেলায় বইমেলা, সংগীতানুষ্ঠান ও আবৃত্তিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হচ্ছে।

জানা গেছে, জন্মদিন উপলক্ষে নুহাশ পল্লীতে মিলাদ মাহফিল, দোয়া, কেক কাটা এবং তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়েছে।

এসব আয়োজনে তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন, পরিবারের সদস্য, ভক্ত ও অনুরাগীরা অংশ নেবেন।

এদিন ভক্তদের জন্য নুহাশ পল্লীর প্রবেশদ্বার উন্মুক্ত রাখা হবে। প্রতিবছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে ছুটে আসেন তাঁর ভক্তরা।

নেত্রকোনার মোহনগঞ্জের শেখ বাড়িতে (নানাবাড়ি) জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তাঁর পৈতৃক বাড়ি কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে।

বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা আয়েশা ফয়েজ ছিলেন গৃহিণী।

তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন হুমায়ূন আহমেদ।

সহজ ভাষা, জীবন্ত সংলাপ ও সূক্ষ্ম রসবোধের সমন্বয়ে তাঁর সাহিত্যে উঠে এসেছে মধ্যবিত্তের জীবনচিত্র।

হিমু, মিসির আলী, শুভ্র, রূপা কিংবা বাকের ভাইয়ের মতো চরিত্রগুলো পেয়েছে পাঠক-দর্শকের অকৃত্রিম ভালোবাসা।

উপন্যাস ও ছোটগল্পের পাশাপাশি টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও গীতিকার হিসেবেও অনন্য স্বাক্ষর রেখেছেন তিনি। ‘

এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’, ‘বহুব্রীহি’ ও ‘আজ রবিবার’ নাটকের মাধ্যমে দর্শকের ঘরে ঘরে পৌঁছে যান তিনি। ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারি’ ও ‘ঘেটুপুত্র কমলা’র মতো চলচ্চিত্র তাঁর সৃজনশীলতার অনন্য নিদর্শন।

বাংলা সাহিত্যে নতুন পাঠক তৈরিতেও তাঁর অবদান উল্লেখযোগ্য। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ।

পরে তাঁর নিজের হাতে গড়া গাজীপুরের নুহাশ পল্লীতে একটি লিচুগাছের নিচে তাঁকে সমাহিত করা হয়।

মৃত্যুর পরও সাহিত্যকর্ম ও সৃষ্ট চরিত্রের মাধ্যমে পাঠক-দর্শকের হৃদয়ে বেঁচে আছেন এই জনপ্রিয় কথাসাহিত্যিক।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)