ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছাত্রদলের বিক্ষোভ, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক জবি

প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ০৫:০৭ পিএম
ছাত্রদলের বিক্ষোভ, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালনের ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (০৯ জুন) দুপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মানববন্ধনের প্রতিবাদে ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সুমন সরদার ও সাখাওয়াতুল ইসলাম খান পরাগের নেতৃত্বে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রদলের নেতারা দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে প্রকাশ্যে কর্মসূচি পালন আইনশৃঙ্খলা ও শিক্ষাঙ্গনের পরিবেশের জন্য উদ্বেগজনক।

তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ বলেন, “নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে প্রকাশ্যে কর্মসূচি পালন অত্যন্ত উদ্বেগজনক।

প্রশাসন দ্রুত কোনো ব্যবস্থা না নিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ বিষয়ে সর্বোচ্চ ভূমিকা নেবে।”

তিনি বলেন, “গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি, নিষিদ্ধ ছাত্রলীগের জবি শাখার সভাপতি ইব্রাহিম ফরাজি বর্তমান সরকারের পতনের লক্ষ্যে রাজনৈতিক প্রস্তুতির কথা বলেছেন।

আমরা যারা জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি এবং রাজপথের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তারা এই নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা কোনোভাবেই মেনে নেব না।”

তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

একই সঙ্গে ক্যাম্পাসে সন্ত্রাসী ও ফ্যাসিবাদী রাজনীতির পুনর্বাসনের কোনো চেষ্টা হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল তা কঠোরভাবে প্রতিহত করবে।” প্রতিবাদ মিছিলে বক্তব্য দেন ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদারও।

তিনি বলেন, “কয়েকদিন আগেও ঈদের ছুটিতে ফাঁকা ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের লিফলেট বিতরণ করতে দেখা গেছে। আজ দিনের বেলায় প্রকাশ্যে মানববন্ধন করেছে। তারা এই সাহস কোথা থেকে পাচ্ছে, কারা তাদের ইন্ধন দিচ্ছে, সবকিছুই নজরদারিতে রাখা হবে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভবিষ্যতে এ ধরনের দুঃসাহসিক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে তার পরিণতি ভালো হবে না।” বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সুমন সরদার বলেন, “একবার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, দ্বিতীয়বার নয়।

প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।”

প্রতিবাদ মিছিলে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন, মেহেদী হাসান ও প্রতীক হোড়ে উপস্থিত ছিলেন।

এছাড়া আহ্বায়ক সদস্যদের মধ্যে মিঠু আলী, মাসফিকুল ইসলাম, মনিরুজ্জামান মনির, সাইফুল ইসলাম, নিয়ন, রিয়াদ, নাইম, সাদিক, আহাদ, মুগ্ধ, আশরাফুল, মিথীল, সৌরভ, আকরাম, ফয়সাল, মুশফিক, সাকিব ও আসিফ মিছিলে অংশ নেন।

এর আগে, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের সামনে ৬ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)