ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মক্কা প্রতিরক্ষা’ জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যে বার্তা দিল....ভারত বঙ্গভবনে শপথ নিলেন নতুন চার মন্ত্রী,বিমান প্রতিমন্ত্রী পেলেন পদোন্নতি শপথ পাঠের মধ্য দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহন করলেন....মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের নির্দেশ....স্বাস্থ্য অধিদফতর মমতার‘হাতে-পায়ে ধরে’অনুরোধ করেও সীমান্ত সুরক্ষার জমি পাওয়া যায়নি....অমিত শাহ কৃষকদের জন্য ১০ হাজার কোটি টাকার নতুন তহবিল, ঋণ মিলবে সর্বোচ্চ ১ কোটি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন....রাষ্ট্রপতি সলঙ্গা বিদ্রোহের মহানায়ক মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ৪০ তম মৃত্যু বার্ষিকী আজ এক বছরে জনতা ব্যাংকের নতুন গ্রাহক প্রায় ১০ লাখ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
পূর্ব শত্রুতার জেরে সোনারগাঁয়ে

পুকুরে বিষ প্রয়োগ করে ২লক্ষ টাকার মাছ হত্যা, প্রকাশ্যে হত্যারসহ মুর্গীর ফার্ম জ্বালিয়ে দেয়ার হুমকি

আক্তার হোসেন, সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে ফিরে

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ১০:২৮ পিএম
পুকুরে বিষ প্রয়োগ করে ২লক্ষ টাকার মাছ হত্যা, প্রকাশ্যে হত্যারসহ মুর্গীর ফার্ম  জ্বালিয়ে দেয়ার হুমকি

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে খামারের সব মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাই দের বিরুদ্ধে ।

এ ঘটনায় খামার মালিকের প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে।

​উপজেলার সাদিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চোত্রাপাশা গ্রামে এ বর্বরোচিত ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত খামারটি প্রবাসী আজমাইল খন্দকারের একমাত্র ছেলে মোঃ শফিকুল ইসলামের ।

ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, চোত্রাপাশা গ্রামে ওই পুকুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন শফিকুল ইসলাম ।

প্রতিদিনের মতো মাছের খাবার দাবার দেয়া শেষে রাতে খামার থেকে বাড়ি যান তিনি।

পরদিন সকালে স্থানীয়রা পুকুরে রুই, তেলাপিয়া , সহ বিভিন্ন জাতের মরা মাছ ভেসে উঠতে দেখে তাকে খবর দেয় এলাকার লোকজন ।

খামার মালিক মোঃ শফিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আয়নাল হক খন্দকার গং রাতের কোনো এক সময় পুকুরে বিষাক্ত কেমিক্যাল বা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেছে।

এতে পুকুরের ছোট-বড় সব মাছ মরে ভেসে উঠেছে, যার আনুমানিক মূল্য কয়েক প্রায় ২ লক্ষাধিক টাকা।

শফিকুল ইসলাম তার বাবা, মা ও বোন সাংবাদিকদের জানান তাদের দুই লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে, তাদের মুর্গির ফার্ম আগুনে পুরিয়ে দিবে এবং শফিকুল ইসলামকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন আয়নাল হক গঙ্গ।

এ ঘটনায় স্থানীয় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)